১. সামনাসামনি দেখা করুন
দিনের আলোয়, লোকজন থাকে এমন জায়গায় (মার্কেট, ব্যাংকের সামনে) দেখা করুন। একা না গিয়ে কাউকে সাথে নিন।
২. আগে দেখুন, পরে টাকা
জিনিস ভালো করে দেখে, চালিয়ে পরীক্ষা করে তারপর টাকা দিন।
৩. অগ্রিম টাকা নয়
বুকিং মানি, টোকেন, কুরিয়ার চার্জ — কোনো নামেই না দেখে বিকাশ/নগদ পাঠাবেন না।
৪. OTP / PIN কাউকে বলবেন না
BestBaz বা কোনো ব্যাংক কখনো ফোনে OTP, PIN বা পাসওয়ার্ড চায় না।
৫. কাগজপত্র যাচাই করুন
গাড়ির রেজিস্ট্রেশন, জমির দলিল, মোবাইলের IMEI ও রসিদ মিলিয়ে নিন।
৬. অবিশ্বাস্য কম দাম = সতর্কতা
বাজারদরের চেয়ে অনেক কম দাম হলে প্রতারণার সম্ভাবনা বেশি।
৭. চাকরির জন্য টাকা নয়
আসল নিয়োগকর্তা চাকরি, ট্রেনিং বা ভিসার জন্য আগে টাকা চায় না।
৮. সন্দেহ হলে রিপোর্ট করুন
বিজ্ঞাপনের পেজে “রিপোর্ট” বাটন চাপুন। আমরা দ্রুত ব্যবস্থা নিই।